নবাবগঞ্জ, প্রতিনিধি :
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন।
গত বুধবার তার করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসার পর থেকে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার পর্যন্ত নবাবগঞ্জে ৭৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের।
জানা গেছে, কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন নাসিরউদ্দিন। এতে তিনি নিজে থেকেই বাড়িতে চিকিৎসা নেওয়া শুরু করেন। গত মঙ্গলবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। গত বুধবার তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
নাসিরউদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, করোনা মহামারি প্রাদুর্ভাবের পর থেকে বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলার প্রতিটি গ্রামে তিনি সচেতনতা মূলক প্রচার করছেন। তাছাড়া মাস্ক, খাদ্য সহায়তা, শিশুখাদ্য বিলি করেছেন। তিনি দ্রুত সুস্থতা লাভ করে আবার মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান।
তিনি সবার কাছে দুয়া কামনা করেছেন।
