মোঃ ইমরান হোসেন, নবাবগঞ্জ : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হৃদয় হত্যাকারীর ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘোষাইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহতের স্বজন, এলাকাবাসী আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধন থেকে হত্যাকারী শাওনের ফাসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এলাকাবাসী বলেন, হৃদয়ের খুনি শাওন ছিল ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনকারী। নেশাগ্রস্ত অবস্থায় হত্যা করে হৃদয়কে। এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন গ্রামবাসী।
এসময় উপস্থিত ছিলেন, নিহত হৃদয়ের মা ময়না বেগম, মামা নরুল ইসলাম, চাচা ইসমাইল, জয়কৃষ্ণপুর ইউপি সদস্য রাশেদ সম্রাট, শাহাবাগ থানা সেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামান খান রিপন, ঢাকা জেলা মহিলালীগ নেত্রী রেশমা আক্তার, যুবলীগ নেতা রিপু শিকদার, রনি শিকদার, শাকিব খান, সেচ্ছাসেবকলীগ নেতা পলাশসহ বিভিন্ন সামাজিক সংঘঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর উপজেলার ঘোষাইল এলাকায় হৃদয় নামে কলেজ ছাত্রকে খুন করে অপহরণের নাটক সাজায় হত্যাকারী শাওন। এ ঘটনায় ১৭ নভেম্বর হৃদয়ের মা নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরে ২৮ নভেম্বর শাওনকে গ্রেফতার করা করা হয়। এঘটনায় ২৯ নভেম্বর থানায় দুইজনকে আসামী করে হত্য মামলা দায়ের করা হয়।
