×

মন্ত্রীর সঙ্গে ডিনারে রাজি না হওয়ায় শুটিং বন্ধ!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিদ্যা বালান কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রদেশে তার নতুন ছবি ‘শেরনী’র শুটিং করছেন । জঙ্গল এলাকায় শুটিং করার জন্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া ছিল তাদের।

কিন্তু নির্দিষ্ট দিনে শুটিংয়ের জন্য সেখানে পৌঁছে প্রোডাকশন টিম জানতে পারে, ওই অনুমতি প্রত্যাহার করা হয়েছে। যে কারণে, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার শুটিং ইউনিটকে জঙ্গলে ঢুকতে বাঁধা দেন।

ইউনিট সূত্রে খবর, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ডিনারের নিমন্ত্রণ জানিয়েছিলেন বিদ্যা বালানকে। কিন্তু অভিনেত্রী সেই নিমন্ত্রন ফিরিয়ে দেন। তারপরেই নাকি শুটিংয়ের অনুমতি বাতিল করে দেওয়া হয়।

মন্ত্রী বিজয় শাহ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমি কোনও নিমন্ত্রণ পাঠাইনি। বরং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল, যেটা ব্যস্ততার কারণে  না  করে দিয়েছি। ডিনার বাতিল হয়েছে, শুটিং নয়।’

 এই প্রসঙ্গে বিদ্যা বা ‘শেরনী’র নির্মাতারা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। অমিত মসুরকর পরিচালিত এই ছবিতে ইলা অরুণ, বিজয় রাজও আছেন।