মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় রোববার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: শাহ আলম।
তিনি সরকারপুর গ্রামের মিঠামইন থানার কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার সরকারপুর গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। বৈবাহিক জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। তিনি সুনামের সাথে হবিগঞ্জ জেলার ডিবির ওসি, উত্তরা পশ্চিম থানার ওসি অপারেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ ওসি তদন্ত হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
টঙ্গী পশ্চিম থানায় নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, আমার প্রথম কাজ হচ্ছে এই এলাকায় মাদক, দূর্নীতি, ছিনতাই, চাঁদাবাজি নির্মূলে পুলিশের সেবা নিশ্চিত করতে চাই। পুলিশ জনগণের শেষ ভরসাস্থল এই লক্ষ্যে জনবান্ধন পুলিশ হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।
আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
