×

টুঙ্গীপাড়ায় বাস খাদে নিহত-৩

টুঙ্গীপাড়া প্রতিনিধি : টুঙ্গীপাড়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। 

আজ শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

টুঙ্গীপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।