আহসান টিটু, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে অর্পিতা ঢালী (১১) নামের চতুর্থ শ্রেনীর এক ছাত্রী রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ডহর মৌভোগ গ্রামে ঘটেছে। মৃতের পরিবার জানিয়েছে, সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। মৃতের মাতা সবিতা রানী ঢালী অনত্র কাজ করে বাড়ীতে এসে দেখতে পান তার মেয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দেয়া অবস্থায় ঝুলে আছে।
স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
তবে এ মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। আসলে সে কি ভাবে মারা গেছে বা কেন মারা গেছে এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অর্পিতা উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের ডহরমৌভোগ এলাকার দিনমুজুর শখা ঢালীর কন্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ হাসপাতালে ছিল। বিষয়টি সংশ্লিষ্ট মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
