×

ধান গবেষণা ইনস্টিটিউটের ফেসবুক পেজ হ্যাক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে অবস্থিত ধান গবেষণা ইনস্টিটিউটের  (BRRI)র অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে।

গত বৃহস্পতিবার পেজ হ্যাক করে ইনবক্সে ১০০ ডলার হ্যাকাররা দাবি করেছে বলে জানিয়েছেন বিআরআরআই’র সিনিয়র লিঁয়াজু কর্মকর্তা মো. আব্দুল মমিন।

পেজের ইউজার নেম Bangladesh Rice research Institute BRRI বর্তমানে New Birthday T Shirt নামে পেজটি দেখা যাচ্ছে।

আব্দুল মমিন জানান, ধান গবেষণা ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজের এডমিন তিনি এবং একজন আইসিটি কর্মকর্তা। গত বৃহস্পতিবার পেজটি কে বা কারা হ্যাক করেছে। পেজ ফিরিয়ে দিতে ১০০ ডলার দাবি করেছে হ্যাকাররা। তাদের পেজে ৪৩  হাজারের বেশী ফলোয়ার রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রকৃয়া চলছে বলে তিনি জানান।

সম্প্রতি বিমানের ই-মেইল সার্ভার হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছে হ্যাকাররা। এখনো উদ্ধার হয়নি বিমানের মেইল সার্ভার।