খেলাধুলা ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাওয়ার প্লেতে চার-ছক্কার বৃষ্টিই বইয়ে দিয়েছেন লিটন-রনি। ৬ ওভার শেষে বাংলাদেশর ৮১ রান। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ স্কোর।
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশকে ঝোড়ো শুরু এনে দেন লিটন দাস ও রনি তালুকদার।
দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে খেই হারিয়েছেন আয়ারল্যান্ডের বোলাররা।
লিটন-রনি দুজনই ২০০ স্ট্রাইক রেটের ওপরে ব্যাটিং করেছেন। ২৩ বলে ৪৭ রান করে আউট হয়েছেন লিটন। ৪ চার ও ৩ ছক্কা মেরেছেন বাংলাদেশের এই ওপেনার। তাঁর সঙ্গী রনি ২১ বলে ৪২ রান করে অপরাজিত আছেন। ৪ চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি।
৫ উইকেট হাড়িয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৫ রান। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
