×

শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৬

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহনের একটি বাস হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে  খাদে পড়েছে। এতে ১৬ জন বাসযাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক।

আজ রোববার সকাল ৮টার দিকে শিবচর উপজেলার কুতুবপুরে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের পাঁচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবচর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম বলেন, ঢাকাগামী ইমাদ পরিবহন সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে গিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন। এই ঘটনায় বহু হতাহত হতে পারে।