×

জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহনে রিফ্রেশার্স প্রশিক্ষন সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার ইন্দুরকানী উপজেলার সিবিও-কমিউনিটি বেজড অর্গানাইজেশন এবং সিএসও-সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ১৬ জন নেতার সাথে সামাজিক নিরীক্ষা ও সরকারী আর্থিক ব্যবস্থাপনা টুল্স বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফাম বাংলাদেশ- এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারি-বেসরকারি উন্নয়ন কর্মকান্ডে সিবিও-সিএসও সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়।

 উক্ত সভায় অংশগ্রহণকারীগণ সামাজিক নিরীক্ষা ও সরকারী আর্থিক ব্যবস্থাপনা টুল্স, লক্ষ্য উদ্দেশ্য কর্মকৌশল জানার সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণে সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবে তাদের ভূমিকা ও করণীয় তুলে ধরা হয়।

প্রশিক্ষণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম, পিরোজপুর জেলা নেটওয়ার্কের সভাপতি ও ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির মান্নু এবং যুগ্ম সম্পাদক দিবাকর দত্ত অংশগ্রহন করেন।