ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পানিতে ডুবে প্রাণ গেল ১৩ মাস বয়সের এক অবুঝ শিশুর। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে পিরোজপুরের ইন্দুরকানীতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইন্দুরকানী গ্রামের আঃ কুদ্দুস মল্লিকের কন্যা শিশু হাবিবা মায়ের অগচরে হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে যায়। পরে শিশুটির মা শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ঘরের পাশের পুকুরে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেেেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আমিনুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত শিশুর পিতা আঃ কুদ্দুস জানান, আমার স্ত্রী মেয়েকে পাশে রেখে দুপুরের রান্না করছিল। কিন্তু আমার স্ত্রীর অসাবধানতায় মেয়েটি পাশের পুকুরে হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়।
হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
