×

শরীফ উদ্দিনের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে ১০ আইনজীবীর চিঠি

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিবিরোধী অভিযানে আলোচিত দুদক কর্মকর্তা চাকরিচ্যুত শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

সুপ্রিম কোর্টের যে ১০ আইনজীবী চিঠিটি পাঠিয়েছেন তারা হলেন- মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মুস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী। চিঠিতে শরীফ উদ্দিনের ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শাতে এবং শরীফ উদ্দীনের জীবনের নিরাপত্তা বিধানের নির্দেশনা চাওয়া হয়েছে।

হাইকোর্ট রুলসের ১১-ক এর বিধি ১০ অনুযায়ী রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।