নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির আহ্বায়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় টঙ্গী পূর্ব থানা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মোঃ সরাফত হোসেনকে সভাপতি এবং রাশেদুল ইসলাম কিরনকে সাধারণ সম্পাদক করা হয়েছে । তবে নেতাকর্মীদের বাধায় পশ্চিম থানা বিএনপি’র কমিটি গঠন প্রকৃয়া স্থগিত করা হয়েছে।
সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সদস্য সচিব সোহরাব উদ্দিন অনুষ্ঠান উদ্ভোধন করেন। মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলনের জন্য নেতৃবৃন্দকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
