×

পিরোজপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের ইন্দুরকানী সফর

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ২৯ জানুয়ারী শনিবার সকাল ১০ টার দিকে ইন্দুরকানী উপজেলার কয়েকটি আবাসন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, অফিনার ইনচার্জ ইন্দুরকানী থানা মোঃ হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

পরিদর্শনকালে প্রথমে পাড়েরহাট আবাসন প্রকল্প পরে চন্ডিপুর ইউনিয়নের কলারণ আবাসন প্রকল্প পরিদর্শন করেন। এসময় প্রথমে আবাসনে বসবাসরত পরিবারের সুবিধা অসুবিধার কথা শোনেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আবাসনের অধিবাসীদের বসবাসের সুবিধার্থে করনীয় বিষয়ের কথা শোনেন। স্থানীয় লোকজনের দাবি দাওয়ায় বলা হয় একটি সরকারী কবরস্থান, একটি সাইক্লোন সেল্টার, এবং নদীতে একটি পাকা ঘাট নির্মানের দাবি করেন। স্থানীয় সকলের বক্তব্য শেষে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন আমি সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো বলে আস্বস্থ করেন। পরে তিনি আবাসনের প্রতিটি ঘরে ঘরে গিয়ে পরিবারের লোকজনের খোজ খবর নেন।