×

নিপুণের আপিলের পরও জিতলেন জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে জয়ী সাধারণ সম্পাদক জায়েদ খানের জয়কে চ্যালেঞ্জ করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। সে অনুযায়ী আজ বিকালে চলচ্চিত্র নির্বাচনের আপিল বোর্ড ভোট পুনর্গণনা করে। এতে পুরনো ফলই সঠিক বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

জানা গেছে, সম্পাদকীয় পরিষদে ২৬টি নয়, ২৩টি ভোট নষ্ট হয়েছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন।
জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বোর্ডের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী।
কার্যকরী পরিষদে ১০টি ও সম্পাদকীয়তে ২৬টি ব্যালট অকার্যকর হয়েছে।

ভোট কাস্ট হয়েছে ৩৬৫টি। নির্বাচনে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ও নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
উল্লেখ্য, গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে ঘোষিত ফলে সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন আর জায়েদ খান হন সাধারণ সম্পাদক।