×

রংপুরে বাসচাপায় অটোরিকশার ৪ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: রংপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগরীর নবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষাণিক ভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের জরুরি বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।