নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের (কোভিড ১৯) নতুন ধরন ‘ওমিক্রন’র প্রভাবে সংক্রমণ বেড়েই চলেছে। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে।
করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে।
বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মঙ্গলবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮ হাজার ৪০৭ জন; শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
