×

নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুমোদন দিল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এ আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

যোগ্যতা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশের নাগরিক হতে হবে, কমপক্ষে ৫০ বছর বয়স হতে হবে এবং সরকারি-আধাসরকারি, বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে ২০ বছর কাজ করতে হবে।