×

করোনায় আরও ১০ মৃত্যু, শনাক্ত ৬৬৭৬

নিজস্ব প্রতিবেদক: দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।