×

আদিবাসী কন্যা সিলভিয়ার বাড়ীতে ইউএনও বরমান হোসেন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃজয়পুরহাটের পাঁচবিবিতে “ দিন মজুরীর কাজ করে এসএসসি পাশ, অর্থাভাবে উচ্চ শিক্ষা গ্রহণ বন্ধ হওয়ার উপক্রম” শিরোনামে মাতৃভাষা অনলাইন নিউজ পোর্টালসহ একাধিক জাতীয় পত্রিকায় নিউজ প্রকাশের পর ছুটে আসেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন। তিনি বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার বাগুয়ান গ্রামে সিলভিয়ায়র বাড়ীতে গিয়ে তার বাবা মা ও তার সাথে দেখা করে খোজ খবর নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, ধরঞ্জী শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি বুলবুল আহম্মেদ, সহ-সভাপতি শুভ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, সিলভিয়ার ক্ষুদ্র নৃ-গোষ্টীর বিষয়ে খোজ নেওয়া হচ্ছে।