×

সিলেট বিমানবন্দরে ১১ কেজি সোনাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণসহ চার পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আলামিন এ তথ্য নিশ্চিত করেছেন।