×

পাঁচবিবির নওয়ানাতে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুহাটের পাঁঁচবিবি উপজেলার আয়রসুলপুর ইউনিয়নের নওয়ানা ক্রিকেট ক্লাবের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা রামনগর সরকারী প্রার্থমিক বিদ্যালয় মাধে মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার বৈকাল ৫টায় নওয়ানা ক্রিকেট ক্লাবের সভাপতি বাদল হোসেন মন্ডলে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বর্ণ পদক প্রাপ্ত আয়মারসুলপুর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম রায়হান মনু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আয়মারসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামুনূর রশিদ মিল্টন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ৫নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি মামুনূর রশিদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাম উদ্দিন, সমাজ সেবক নুরুজ্জামান হোসেন বাদল, সাবেক ইউপি সদস্য নবাব আলী, কড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি নাসিম, ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মজনুসহ স্থানীয় পর্যায়ের অনেকেই বক্তব্য রাখেন।