নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধামরাই পৌর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন মোল্লা ইব্রাহিম, মার্চেন্ডাইজার মমিনুল ইসলাম টিটু ও সোহেল মিয়া নামে তিনজনকে প্রকশ্যে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) ধামরাই পৌর শহরের দক্ষিণ পাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। প্রকৌশলী সুমন মোল্লা ইব্রাহিম ও মমিনুর ইসলাকে আহত অবস্থায় প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়েছে (মামলা নং ২১) ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ও পুলিশ পরিদর্শক তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলা সূত্রে জানা গেছে ধামরাই পৌর শহরের দক্ষিণপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় যুব সমাজের সহযোগিতায় এলাকায় চুরি ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক অপরাধ দমনে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিলে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও নেশাগ্রস্থ পরিবার তাদের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করা ব্যাহত হবে ভেবে ভুক্তভোগীদের বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন গতকাল বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীদের মোবাইল ফোনে ডেকে নিয়ে অভিযুক্ত আসামি ফরহাদ হোসেনের নেতৃত্বে (মদ্যপ অবস্থায়) দিদার হোসেন, হেলাল, তানভীর, হান্নান, সুমন, আলামিন, জয়নাল সহ অজ্ঞাতনামা কয়েকজন ভুক্তভোগী তিনজনকে প্রকশ্যে কুপিয়ে হত্যা চেষ্টার করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত আসামিরা পালিয়ে যায়।
এবিষয়ে এক ভুক্তভোগীর ভাই ডি.এইচ শামীম বলেন, আমার ভাইকে চিহ্নিত সন্ত্রাসীরা এমন ভাবে মেরেছে যে ওর বাঁচার কোনো কথা ছিলোনা। তার মাথা ফাটিয়ে ফেলেছে। বেধর মারার ফলে সে অজ্ঞান হয়ে যায়। পরে মারা গেছে ভেবে তাৎক্ষণিক সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
