×

এবার প্রধানমন্ত্রীর কাছে মাফ চাইলেন মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাফ চাইলেন।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন মুরাদ। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছে মাফ চান।

এর আগে গতকাল এক স্ট্যাটাসে ‘মা-বোনদের’ কাছে ক্ষমা চান তিনি।

আজ মুরাদ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি কোনো ভুল করে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সব সময়ই মাথা পেতে নিব আমার বাবার মতো।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় শেখ হাসিনা।’

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়ার পর আওয়ামী লীগের জামালপুর জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক পদ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে।