×

সমাজসেবক শাহজাহান মিয়াজি’র ইন্তেকাল

মামুন হোসেন, মুুুুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আলমগীর কবির এবং মুন্সীগন্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ও থিয়েটার সার্কেলের সাবেক সভাপতি সাব্বির হোসাইন জাকির এর বাবা সমাজসেবক “আলহাজ্ব শাজাহান মিয়াজি (৮১)” পরলোক গমন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

২০ নভেম্বর শুক্রবার সকাল ৬ টায় মুন্সীগঞ্জ শহরের দক্ষিন কোর্টগাঁয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের নামাজের জানাজা বাদ জুম্মা দক্ষিণ কোর্টগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে সম্পন্ন হওয়ার পরে শিলমন্দি আইনজীবী সমিতির সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

সমাজসেবক শাহজাহান মিয়াজির মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, জেলা আইনজীবি সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ সবাই শোক প্রকাশ করেছে।

মরহুম শাহজাহান ছিলেন ব্রিটিশ আমলে খানবাহাদুর পদকপ্রাপ্ত খানবাহাদুর নাজিম উদ্দিনের পুত্র। মৃত্যুকালে তিন পুত্র, এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন।