ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : বগুড়া জেলা পুলিশের কুয়িক রেসপন্স টিম (কিউআরটি) এর প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক কিউআরটির মহড়া উপভোগ শেষে সনদ বিতরণ করেন।
বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশের কুয়িক রেসপন্স টিম (কিউআরটি) কে প্রশিক্ষন প্রদান শেষে সমাপনি অনুষ্ঠান এবং মহড়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী। মহড়া শেষে প্রধান অতিথি বগুড়া জেলা পুলিশের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিরতণ করেন এবং কুয়িক রেসপন্স টিম (কিউআরটি)এর মহড়া উপভোগ করেন।
দক্ষতা, মেধা, পরিশ্রম, সঠিক দিক নির্দেশনা, নিয়মিত কঠোর অনুশীলন আর অভিজ্ঞতার এক আস্থা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি । প্রশিক্ষনলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে ব্যবহার করে বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিট গুলোতে বিশেষ টিম গড়ে তুলতে অবদান রাখছে আরএমপি, সিআরটি ।
প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, বগুড়ার পুলিশ সুপারের অনুরোধে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। আন্তরিকতার সাথে বগুড়া জেলা পুলিশকে প্রশিক্ষণ প্রদান করায় আরএমপি, সিআরটি টিমকে ধন্যবাদ জানান পুলিশ কমিশনার। পেশাদারিত্ব অর্জন করতে গেলে প্রশিক্ষণ এর বিকল্প নাই এবং প্রশিক্ষণলব্ধ অর্জন মাঠ পর্যায়ে কাজে লাগানোর উপর তাগিদ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সরবরাহ) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মনিরুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। একটি প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) গোলাম রুহুল কুদ্দুস।
