নিজস্ব প্রতিবেদক: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ। সারা দেশের এক হাজার ইউনিয়ন ও ৯টি পৌরসভায় আজ ভোটগ্রহণ করা হবে। এ ধাপের নির্বাচনে আগে ব্যাপক সংঘাত ও প্রাণহানি হওয়ায় সংঘাত-সহিংসতার শঙ্কা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। আগের ধাপগুলোতে সহিংসতা ও প্রাণহানি হওয়ায় এবার নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। প্রস্তুতিও নেয়া হয়েছে ব্যাপক। তৃতীয় ধাপের এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৫৬৯ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা ভোটে জয়ী হওয়ার ক্ষেত্রে তৃতীয় ধাপেও এগিয়ে আছে চট্টগ্রাম অঞ্চল।
১০০০ ইউপি নির্বাচন আজ
