অ আ আবির আকাশ, লক্ষ্মীপুর : জমিজমা বিরোধের জের ধরে লক্ষীপুরের চন্দ্রগঞ্জে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীসহ ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
থানায় দায়েরকৃত এজাহার ও ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে- ছমি হাজি বাড়ীর মৃত ছিদ্দিক উল্লাহ দুই ছেলে ৪ মেয়ে। আব্দুর রহিম দীর্ঘদিন ধরে এক ভাই আবদুল মান্নান ও অপরাপর বোনদের সম্পত্তি জবর দখল করে আসছিল। শুধু তাই নয় আব্দুল মান্নানের খরিদকৃত সম্পত্তি সাড়ে ৫ একরও জোরপূর্বক ভোগ দখল করে।
আব্দুল মান্নানের মালিকীয় ২৩ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে কচু চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এই ২৩ শতাংশ জমিতে আব্দুর রহিম জোরপূর্বক ধানের বীজ ছিটিয়ে দখলের চেষ্টা চালালে আব্দুল মান্নান বাধা দেয়। এতে তর্কাতর্কির এক পর্যায়ে আব্দুর রহিম তার স্ত্রী আয়েশা বেগম রোববার সন্ধ্যার পরে আব্দুল মান্নানের বসত ঘরে ঢুকে হামলা চালায়। এ সময় আয়েশা আক্তার ও আবদুর রহিমের হাতে থাকা ধারালো দায়ের কোপে আব্দুল মান্নান ও তার স্ত্রী আয়েশা বেগম, স্কুলপড়ুয়া কন্যা ফাতেমা আফরিন মোহনা রক্তাক্ত জখম হয়। শুধু তাই নয় পাঁচ বছরের ছোট্ট শিশু জান্নাতুল পিয়াকেও রহিমের ছেলে জিহাদ মারধর করে বলে ছোট্ট প্রিয়া অভিযোগ করে।
অভিযোগে আরো জানা গেছে আব্দুর রহিম তার জন্মদাতা বাবা সিদ্দিকুল্লা ও গর্ভধারিনী মা মেহেরুন্নেসাকে মারধর করেন। এই নিয়ে মা বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা করেন। যার নং ২০৬/১০ তারিখঃ ২১/০৪/২০১০
আব্দুর রহিম ক্যাডার পোষাসহসহ একাধিক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে মোটা অংকের টাকাও জরিমানা দেন বলে জানা গেছে।
এ বিষয়ে আব্দুর রহিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
