জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪৫) ও মিন্টু (২৮) নামে দুই সিএনজি যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই সিএনজি যাত্রী।
নিহতর আবুল কালাম আজাদ মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গণির ছেলে এবং মিন্টু সদরের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সদরের নারিকেলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, ভোরে মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজি নারিকেলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আজাদ ও মিন্টু। এ সময় আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭) নামে আরও ২ সিএনজি যাত্রী আহত হন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
