নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। রোববার (৭ নভেম্বর) ভোর ৬টা থেকে এই সংগঠনের আওতাধীন গণপরিবহন চালুর ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা মালিকরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে তা আগামীকাল (রোববার) সকাল থেকে আবারও চলাচল করবে। তবে আজ আমাদের কর্মসূচি চলবে।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, ‘কেন্দ্রীয় কমিটি ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা কিভাবে প্রত্যাহার করবো? কেন্দ্রীয় কমিটি ঘোষণা দেয়ার পরই ধর্মঘট প্রত্যাহার হবে। যদি অন্য কোনো সংগঠন প্রত্যাহারের ঘোষণা দেয় তাহলে সেটি তাদের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।’।
