স্পোর্টস ডেস্ক: ডেভিড মিলার-কাগিসো রাবাদার ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকার ছুঁড়ে দেয়া ১৪৩ রানের জবাবে শেষ ১৬ বলে ৩১ রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। সপ্তম উইকেটে ১৫ বলে অবিচ্ছিন্ন ৩৪ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে জয়ের স্বাদ দেন ডেভিড মিলার ও কাগিসো রাবাদা।
মিলার-রাবাদার জুটির দৃঢ়তায় আজ গ্রুপ-১এর ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়েছে শ্রীলংকাকে। ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। সমানসংখ্যক ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে শ্রীলংকা।
