আর্ন্তজাতিক ডেস্ক: সরকারি হিসাবমতে, একই সময়ে রাশিয়ার ৮৫টি অঞ্চলে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে রেকর্ড ৪০ হাজার ৯৬ জনের। রাশিয়ায় সর্বশেষ বড় ধরনের লকডাউন দেওয়া হয়েছিল গত বছর মে-জুনে। দেশটিতে সরকারি হিসাবে এ পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা ২ লাখ ৩০ হাজার জনেরও বেশি। এ সংখ্যা ইউরোপের দেশগুলোতে কোভিডে আক্রান্তের মোট সংখ্যার চেয়ে বেশি।
গত অক্টোবরে অবশ্য রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট এর হিসাবে বলা হয়েছিল, দেশে কোভিডে মৃতের সংখ্যা ৪ লাখের ওপরে। এ সংখ্যা রাশিয়ার সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।
