×

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী মিলগেইট নামাবাজার এলাকায় বর্জিত তুলা মার্কেেটে আজ (বুধবার) ভোররাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোররাত সাড়ে ৪টায খোকন হাজীর তুলার গুদামে আগুনের সূত্রপাত।


সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও তৃণমূল জনসংগঠন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেক হোসেন খান ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।


সাদেক খান বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে বর্তমানে রক্ষা পেলেও ভবিষ্যতে অগ্নিনির্বাপক ব্যবস্থা করতে হবে, তা নাহলে সামনে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্যবসায়ীদেরকে নিজেদের স্বার্থে অগ্নি নির্বাপক গ্রহণ করার অনুরোধ জানান।