×

ভবনসহ ভূমির বিভিন্ন সেবা উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা সোয়া ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে এ সেবাগুলোর উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী অনুষ্ঠান থেকে ৯৯৫টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১২৯টি উপজেলা ভূমি অফিস উদ্বোধন করেন।

ভূমি সচিব মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সভাপতিত্ব করেন।

এ সময় ভূমি মন্ত্রণালয় ও তার অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।