নিজস্ব প্রতিবেদক: বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পারিবারিক ভাবে বিয়ের আয়োজন করলেন এই অভিনেতা। পাত্রী যুক্তরাষ্ট্র প্রবসী শাম্মা। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। অপূর্ব বলেন, সম্পূর্ণ পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো। সবার কাছে দোয়া চাই। কোনো প্রকার যেন গুঞ্জন না রটে তাই বিষয়টি জানালাম। বিয়ে নিয়ে তো লুকোচুরির কিছু নেই।
অনেকে আমার বিয়ে নিয়ে নানা রকম মন্তব্য করছেন। নতুন জীবনে সবার ভালোবাসা আশা করছি।
