নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ফল বুধবার প্রকাশ করা হয়েছে। প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিকেল চারটার পর ফল জানতে পারছেন।
প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ এই শিক্ষার্থীদের ১৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। এর দু’দিন পর ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।
এবারো এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সম্পর্কিত এক জরুরি বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে nu
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ২০১৯-২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে কোভিড-১৯ মহামারী–সম্পর্কিত সব স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। ভর্তিসংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)–এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।
