×

গাজীপুরে জাতীয় শোক দিবসের দুয়া, আলোচনা ও গণভোজ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরে আওয়ামী লীগের দুয়া, আলোচনা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ৩টায় মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ডে বণমালা সড়কে উক্ত শোক সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। মহানগরের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনে শোক সভা এক পর্যায়ে বিশাল জনসভায় পরিণত হয়।

মহানগরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জাামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আজকের দুয়া ও শোকসভায় আলেম ওলামারাই সব থেকে সম্মানিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনায় আলেম ওলামাদের সাথে সবাই দুয়ায় শরিক হবেন। বঙ্গবন্ধু দেশের কাজে নিয়োজিত থেকে জীবন দিয়েছেন। বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যরা যেন শহীদের মর্যাদায় মাগফিরাত লাভ করেন সেই জন্য তিনি সবার কাছে দুয়া চান।

ঐতিহাসিক বণমালা সড়কে অনুষ্ঠিত শোক সভায় তিনি আরও বলেন, গাজীপুরে ৯’শ কিলোমিটার রাস্তার কাজ চলমান। সবার জন্য বাসযোগ্য এবং নিরাপদ শহর হিসাবে গাজীপুরকে গড়ে তুলতে তিনি দিন রাত কাজ করছেন। রাস্তা সম্প্রসারণের জন্য যারা জমি দিয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান।
মেয়র জাহাঙ্গীর বলেন, সবার জন্য এই শহর। সবাই যেন নিরাপদ থাকতে পারে। সেই জন্য সকল সেক্টরকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই।
তিনি বলেন, বিগত ৫০ বছর বিভিন্ন ধোকাবাজির মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে ক্ষতি করার চেষ্ট হয়েছে। মহানগরের ৪০ লক্ষ মানুষের যোগযোগ সহজ করার জন্য বণমালা রাস্তা আজ সবার জন্য উন্মুক্ত। বণমালা রাস্তা তুরাগ পার পর্যন্ত নেয়া হবে বলে তিনি জানান।

মেয়র বলেন, গাজীপুরের জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মেহের আফরোজ চুমকি এমপি, মহানগরে আ. সভাপতি আজমত উল্লাহ খানের সাথে পরামর্শ করা হয়েছে। এমনকি অপজিট দলের নেতৃবৃন্দের সাথেও যোগাযোগ করে মহানগরের সার্বিক কাজে সহযোগতা চাওয়া হয়। সবার সহযোগীতা নিয়ে সবার দুয়া নিয়ে তিনি এসব কাজ করছেন।
তিনি বলেন, টঙ্গী ইজতেমা মাঠে দুনিয়ার মানুষ এসে দুয়া করেন। আমরা টঙ্গী গাজীপুরের মানুষ তাদের দুয়ায় অবশ্যই ভালভাবে চলতে পারবো। আলেম সমাজ, শিক্ষক সমাজ, নারী সমাজ এমনকি শ্রমিক সমাজের সাথে সমণ¦য় করে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে মহানগরে আওয়ামী লীগ নেতা কাজী আলীমুদ্দিন বুদ্দিন, বীর মুক্তিযুদ্ধা জয়নাল আবেদীন, মোঃ রজব আলী, জাতীয় পার্টির নেতা এম এম নিয়াজ উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা আব্দুস সাত্তার মিয়া, কাজী মোঃ সেলিম, আব্দুল মজিদ বিএসসি, মোঃ হেলাল উদ্দিন, কাউন্সিলর রফিকুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মহিলা আ. লীগের সেলিনা ইউনুস, ফাহিমা আক্তার হোসনা প্রমুখ বক্তব্য রাখেন।

গাজীপুর মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. নুরুল ইসলাম মোনাজাত ও দুয়া করেন। পরে সকল অতিথির মাঝে ১৫০ ডেকচি তবারক বিতরণ করা হয়।