মাইনুল হক সান্ট, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে ৪’শ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর গ্রামের জালাল মন্ডলের ছেলে কালাম মন্ডল (৩৮)।
শনিবার গোয়েন্দা শাখার পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে একটি চৌকশ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শলুয়া ইউনিয়নের তাতারপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় ইয়াবা ও ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছিল। এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের ওই টিম ঘটনাস্থলে পৌছে কালাম মন্ডলকে আটক করে। এসময় তার কাছে থাকা ৪ শত পিচ ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজ করা হয়েছে।
