×

এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। রোববার অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে সপ্তাহের ইংরেজি, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের বাসার কাজ হিসেবে দেয়া হলো।

নির্দেশনায় আরো বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলো প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে অভিভাবক বা শিক্ষার্থীদের কাছ থেকে এসব অ্যাসাইনমেন্ট বুঝে নেবে।

অন্যদিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলমান রয়েছে।