×

ইন্দুরকানীতে মৎস সপ্তাহ ২০২১ পালিত

দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী(পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানী উপজেলা মৎস সম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে উপজেলার মৎস কর্মকর্তার অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা সরদার জুলফিকর আলী, ক্লাসটার অফিসার মোঃ মোস্তফা, এফএও মোঃ নজরুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল ফেরদৌস মৌ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি এম আহসানুল হক ছগির, ইন্দুরকানী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক দিবাকর দত্ত পুলিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, দৈনিক মানব জমিনের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক বাংলাদেশ সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন বাবু, দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম শহিদ সহ প্রমূখ সাংবাদিকবৃন্দ।