×

ইন্দুরকানীতে বিএমএসএফ’র মানববন্ধন অনুষ্ঠিত

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে ইন্দুরকানীতে মানব বন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইন্দুরকানী শাখা।

বুধবার ২৫ আগষ্ট সারা দেশ ব্যাপী বিএমএসএফ এর কেন্দ্র ঘোষিত এ কর্মসূচীর ধারাবাহিকতায় বেলা ১১টায় ইন্দুরকানী বাজারে রুপালী ব্যাংকের সম্মুখে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিএমএসএফ’র ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি আলমগীর কবির মান্নু, সাধারণ সম্পাদক দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী প্রেসক্লাবের সদস্য শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ’র যুগ্ম-সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন কুমার রাজ, ঢাকা জেলা উত্তরের সদস্য নাসরুল্লাহ আল ক্বাফি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএমএসএফ’র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১জনের বিরুদ্ধে চট্টগ্রামে মানহানি মামলার তিব্রনিন্দা জানাচ্ছি। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন সাংবাদিকরা সমাজের দর্পন তাদের উপর হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সাথে সাথে ডিজিটাল আইন পরিবর্তনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীন ভাবে লেখার সুযোগ করে দিতে হবে ।