×

আমি মাঝি কৃষক সাজি

মোঃ আবুল হোসাইন

স্বপ্ন পেতে রয় ক্ষেতে আমাদের চাষি,

কতো ধাপে রবি তাপে মুখে রাখে হাসি।

বহু কৃষ্টি খরা বৃষ্টি পাড়ি দিয়ে ঝড়,

সেজে কবি আঁকে ছবি দিন রাত ভর।

কয় মাস করে চাষ পাবে সোনা ফল,

শস্য শীষে কষ্ট মিশে আসে না আসল।

যার জন্য হচ্ছি ধন্য পাচ্ছি শস্য দানা,

করে গুন্য গোলা শূন্য বনে দিনে কানা।

দুঃখ ছায় কান্না পায় থাকে কিন্তু আশে,

আশা ভেলা করে খেলা মন দেয় চাষে।

কল্ কল্ ছল্ ছল্ সুললিত সুরে,

মাঝি গায় নৌকা বায় যায় বহু দূরে।

ঝড় ঝঞ্ঝা লড়ে পাঞ্জা আসুক না ধেয়ে,

ধৈর্য ধরে শক্ত করে নৌকা যায় বেয়ে।

শত বাধা চোখে ধাঁধা মাঝি ধরে হাল,

অতি ধীরে আসে তীরে বৈঠা করে ঢাল।

শ্রদ্ধা ভরি যদি স্মরি দেশের কৃষিরে,

তবু ঋণ হবে ক্ষীণ অদম্য চাষিরে।

আমি মাঝি চাষি সাজি মনের জমিতে,

রাখি স্মৃতি বাড়ে প্রীতি মনুষ্য ভূমিতে।