×

কারাগারে পরীমনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাদক মামলায় তিনদফা রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বেলা ২টা ৫৭ মিনিটে শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে পরীমনিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। আবেদনে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমনি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন।

উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে ভয়াবহ মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়।