×

পাস করানোর দাবিতে ছাত্রদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিনস্ত বিভিন্ন কলেজের ফেল করা সম্মান শ্রেনীর শিক্ষার্থীরা পাস করানোর দাবিতে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসুচি পালন করেছে। ইচ্ছাকৃতভাবে তাদের ফেল করানো হয়েছে বলে তাদের অভিযোগ।

আজ বুধবার সকাল ৯ টা থেকে কয়েক’শ শিক্ষার্থী গাজীপুরস্থ জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করে। এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা তাদের পাস করানোর দাবিতে বিক্ষোভ করেছে।

কারমাইকেল কলেজের গণিত(সম্মান)এর শিক্ষার্থী মোঃ ফিরোজ ও শেখ বোরহান উদ্দিন কলেজের একাউন্টিংএর শিক্ষার্থী আবদুল্লাহ হোসেন সহ একাধিক শিক্ষার্থী জানান, তারা এক বিষয়ে ফেল করেছে। তারা পরীক্ষার ফলাফলের তালিকা দেখান। সারা দেশে তাদের মত ৬০ হাজার শিক্ষার্থী এক বিষয়ে ফেল করেছে। তাদের ভাষ্য, ইচ্ছাকৃতভাবে তাদের ফেল করানো হয়েছে। এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে উপস্থিত গাছা থানার অফিসার ইনচার্জ বলেন, শিক্ষার্থীদের মাঝ থেকে প্রতিনিধি নিয়ে বিশ^বিদ্যালয় কতৃপক্ষের সাথে আলোচনার প্রস্তাব করা হয়েছে। তবে এতে শিক্ষার্থীরা রাজি হয়নি। পরিস্থিতির দিকে তারা সর্তক নজর রাখছেন।

জাতীয় বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানান, পরীক্ষার ফলাফল পূর্ণমূল্যায়নের জন্য নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা লিখিতভাবে দাবি জানাতে পারে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সে কথা বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন শিক্ষার্থী সেরকম কিছু দাবি করেনি। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বসে অলোচনার প্রস্তাবও করা হয়েছে। তাতেও তারা রাজি হয়নি।