×

বঙ্গবন্ধু হত্যার অন্য কুশীলবদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হবে-তথ্যমন্ত্রী

 

বাংলাদেশে চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্র শিল্পকে সংকট থেকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যেই অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। চলচ্চিত্রের শিল্পীদের বহুদিনের দাবি প্রধানমন্ত্রী পূরণ করেছেন। চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে।  আমরা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধি, হলমালিক, প্রযোজকসহ আরও যাঁদের প্রয়োজন, তাঁদের ডেকে একটি বৈঠক করব, যাতে এই খাত থেকে সবাই খুব শিগগির উপকার পান।’

অনুষ্ঠানে তথ্যপ্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেন, ‘বাঙালি জাতি অনেক কেঁদেছে, আর কাঁদতে চায় না। বঙ্গবন্ধু হত্যার খুনির মুখোশ উন্মোচন করতেই হবে। আমার সন্তানদের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই খুনির নাম জিয়াউর রহমান। এই খুনির মরণোত্তর বিচার বাংলার মাটিতে করতেই হবে।’

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে এই আলোচনা সভায় তথ্যসচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক শাহিন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান বক্তব্য দেন।