চারঘাট(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর ভায়ালক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গত রবিবার দুপুরে ডাকরা শাপলাপাড়া বাজার চত্বরে ৫নং ওয়াড আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা ভাইসচেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রাং, ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি রাজু আহমেদ বাচ্চু, মহিলালীগ এর সাধারন সম্পাদক ও ইউপি সদস্য ময়না খাতুন, ওয়াড যুবলীগ সাধারন সম্পদক রেজাউল করিমসহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকমী উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি রাজু আহমেদ বাচ্চু বলেন, বঙ্গবন্ধু পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার জন্য জোর দাবি জানান ও দলের অভ্যান্তরীন অনুপ্রবেশকারীদের সমন্ধে নেতাকমীদের সচেতন থাকার আহ্বান জানান। আলোচনাসভা শেষে উপস্থিত সকলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
