আর্ন্তজাতিক ডেস্ক : বিবিসির এক সংবাদদাতা টুইটার বার্তায় লিখেছেন, কাবুল যেন একটি পারমাণবিক হৃদয়, যা উদ্বেগে ফেটে পড়ার মতো অবস্থায় রয়েছে। ভয়ের সবমুখ, পথে ভয়াবহ জ্যামে আটকে থাকা বেপরোয়া তরুণ আর পরিবারগুলো।
এসব কথা জানা গেছে বিবিসির প্রতিবেদনে।
বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে নতুন সকালের সঙ্গে সঙ্গে আফগান নাগরিকরা নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন।পুরো রাতটি ছিল গভীর উদ্বেগ আর ভয়ের একটি রাত। হাজার হাজার আফগান বাসিন্দা আর বিদেশি নাগরিক কাবুল থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন। বিমানবন্দরে বিশৃঙ্খলা আর ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যাদের সেইসব সুযোগ নেই, তারা তালেবানের শাসনেই নিজেদের খাপ খাইয়ে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গণতান্ত্রিক সরকারের এতো দ্রুত পতনে অনেকেই তাদের বেদনার কথা প্রকাশ করেছেন। বিশেষ করে অনেক নারী তাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
