×

খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ ইউপিডিএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা অভিযান চালিয়ে রাংগাামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাংগালতলী নামক এলাকা হতে আজ শুক্রবার ভোরে ইউপিডিএফ (প্রসীত) এর দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে।

নিরাপত্তা বাহিনী জানায়, বাঘাইহাট জোনের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে করেংগাতলী আর্মি ক্যাম্প থেকে ৪.৫ কিমি উত্তর দিকে উত্তর বাংগালতলী নামক এলাকা থেকে অভিযান চালিয়ে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা(২২) নামে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ফোন ও কিছু গুরুত্বপূর্ণ কাগজ পত্র উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে করেংগাতলী এলাকায় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।