মোহাম্মদ আলম : ‘‘ দীর্ঘ সাংবাদিকতা জীবনে বহু মানুষের সাথে পরিচয় এবং ঘনিষ্ঠতার সুযোগ হয়েছে। তাঁদের মধ্যে মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে যতই দেখিছি ততই আকৃষ্ট হয়েছি।
তিনি সবার থেকে ব্যতিক্রম। নানা কাজে মানুষ তাঁর কাছে আসেন। ধনী-গরীব কাউকে নিরাশ করেন না তিনি। হন না বিরক্ত।
তাঁর মত সহাসী, বিনয়ী, দানশীল এবং পরোপকারী মানুষ দ্বিতীয়টি দেখিনি। তাঁর সবচেয়ে বড় পরিচয় বিপদে মানুষের পাশে দাঁড়ান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলা মানুষটির ধ্যানজ্ঞান সিটির উন্নয়ন।
প্রিয় ও শ্রদ্ধাভাজন সেই মানুষ মেয়র মহোদয় অসুস্থ। মহান ও পরম দয়ালু আল্লাহর কাছে ফরিয়াদ গাজীপুর সিটির চলমান উন্নয়ন এবং দুখী মানুষের মানুষের স্বার্থে মেয়রকে সুস্থতাদান করুন। আমীন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসব কথা লিখেছেন কালেরকণ্ঠের সিনিয়র সাংবাদিক শরিফ আহমেদ শামিম।
একইভাবে লিখেছেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক সাংবাদিক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক যুগান্তরের সিনিয়র সাংবাদিক শাহ মোঃ রিপন, সাংবাদিক নজরুল ইসলামসহ অনেকেই ।
আর একাত্তর টিভি’র সাংবাদিক ইকবাল আহমেদ সরকার লিখেছেন নিজের করোনা সংক্রমণ কালের স্মৃতিকথা, ‘‘একমাত্র সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সে সময় আমার বাসায় এসেছিলেন। যখন করোনা হলেই মৃত্যর শঙ্কা ছিল। দেশে করোনা শুরুর প্রথম দিকেই- যখন পজিটিভ হলে বাসায় লাল পতাকা উড়ানো হতো, বাসাটি লকডাউন করা হতো, তখনই আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম। তখন এতটাই সংক্রমণের ঝুঁকি আর ভীতি ছিল যে, আত্মীয় বা সহকর্মী কেউ আমার বাসা পর্যন্ত ওঠেননি। অবশ্য গেইটের বাইরে রাস্তা পর্যন্ত এসেছিলেন প্রবাসী আতিক ভাইসহ কয়েকজন। একমাত্র গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম একজনকে সঙ্গে নিয়ে উঠেছিলেন বাসায়। তিনি সাহস দেখিয়েছিলেন, আমাকে সাহস যুগিয়েছেন। আন্তরিকতার সাথে পাশে দাঁড়িয়েছিলেন। আজ তিনি অসুস্থ। তিনি অসুস্থ থাকলে থমকে যাবে জোর কদমে এগিয়ে চলা গাজীপুর সিটির উন্নয়ন, মানবসেবা। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, আমাদের প্রিয় মেয়র যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আল্লাহ যেন সহায় হোন। পরম মমতায় নিজ হাতে আমাকে পিপি- মাস্ক পরিয়ে দিয়েছিলেন মেয়র।
কথা সাহিত্যিক এবং প্রখ্যাত সাংবাদিক ইজাজ আহমেদ মিলন লিখেছেন, মেয়র সাহেব, দ্রুত সেরে উঠুন, বহুত কাজ বাকি। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম অসুস্থ। আল্লাহ মহান।
কতজনের কথা লিখবো। সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক সহযোদ্ধা, ছাত্র-শিক্ষক, ইমাম বা সাধারণ মানুষ এমন কেহ নাই তার জন্য ভালবাসা দেখাচ্ছে না। গাজীপুর বা ঢাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করলেই ভেসে উঠে মেয়র জাহাঙ্গীর আলমের রোগমুক্তি কামনায় দুয়া চাই। মানুষের অকৃত্রিম ভালবাসা প্রকাশ পেয়েছে জাহাঙ্গীর আলমের জন্য।
আজ শুক্রবার মহানগরের সকল মসজিদে জুমার পর বিশেষ দুয়া করা হবে। ইনশাআল্লাহ গণমানুষের নেতা মানবিক মেয়র জাহাঙ্গীর আলম দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের কাছে ছুটে যাবেন। আমিন।
