×

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে মানববন্ধন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে খুলনা, পটুয়াখালী ও মৌলভীবাজারে সাম্প্রদায়ীক এবং সংখ্যালঘুদের বাড়িঘর ও উপসনালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের সামনে পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দুর্বল নয়, এ সরকার যেন সংখ্যালঘুদের দুর্বল না ভাবে। বঙ্গবন্ধুর দেশে আওয়ামীলীগের শাসনামলে আমাদের উপর হামলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার ও সাস্তি চাই।

এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ননী গোপাল রায়, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র হালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধন্য কুমার শিকদার, ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি দুলাল বৈদ্য, ইন্দুরকানী হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল প্রমুখ।